আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

পরীক্ষায় জালিয়াতির দায়ে আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন এমপি বুবলী

পরীক্ষায় জালিয়াতির দায়ে আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন এমপি বুবলী

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগ নেতারা জানান, শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামে স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বাসভবনে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর হয়ে পরীক্ষায় অংশ নেন অন্য একজন। সম্প্রতি জালিয়াতির এ ঘটনা ধরা পড়ার পর তার সব পরীক্ষাসহ ছাত্রত্ব বাতিল করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একজন দলীয় সংসদ সদস্য হয়ে এমন অপরাধে অংশ নেওয়ায় দেশ, দল এবং সংসদের মান ক্ষুণ্ণ হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নজরুল ইসলাম এমপি। তিনি জানান, এ সিদ্ধান্তের বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত আকারে পাঠানো হচ্ছে।

এ ব্যাপারে সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী বলেন, 'শুক্রবার জেলা আওয়ামী লীগের কোনো মিটিং হয়েছে কি-না সেটা আমার জানা নেই। কমিটির পদে থাকা সত্ত্বেও আমাকে মিটিংয়ের কোনো চিঠি বা ফোনও দেওয়া হয়নি। মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটাও জানি না। যতদূর জানি, কাউকে বহিষ্কার করার আগে নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আর মিটিংও নাকি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে না হয়ে একটি উপজেলায় বসে করা হয়েছে বলে শুনেছি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছি।'

সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী ও বর্তমান মেয়র কামরুজ্জামানের ভাবি।

শেয়ার করুন

পাঠকের মতামত