আপডেট :

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ কারণে বাংলাদেশে তারা কাউকে পুশ করবে না।
রবিবার (২৪ নভেম্বর) দুপরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ২০১৮-১৯ অর্থবছরের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতের সরকার বারবার আমাদেরকে বলেছেন, এনআরসি তাদের অভ্যন্তরীণ সমস্যা। এ নিয়ে তারা কাউকে বাংলাদেশে পুশ করবে না। ভারতের এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে মাঝে মধ্যে কিছু তথ্য বের হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এসব তথ্য সঠিক নয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআরসি ইস্যু নিয়ে কিছু মানুষ তৎপর রয়েছে। তারা বোঝানোর চেষ্টা করে বাংলাদেশে গেলে বিনা টাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা মিলবে। শান্তিতে থাকতে পারবে। এরকম প্রবঞ্চনা দিয়ে তারা মানুষকে নিয়ে আসে। কিন্তু আমরা কখনো এসব লোকদের আমাদের দেশে ঢুকতে দেই না।’

শেয়ার করুন

পাঠকের মতামত