আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সমাবেশের জন্য আর অনুমতি নেবে না বিএনপি

সমাবেশের জন্য আর অনুমতি নেবে না বিএনপি


সভা-সমাবেশ করতে প্রশাসনের কাছ থেকে আর অনুমতি নেবে বিএনপি। দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আর অনুমতি নিয়ে সমাবেশ করা হবে না। যখন প্রয়োজন হবে তখনই সমাবেশ করব। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।’

এই সমাবেশটি শনিবার করতে চেয়েছিল রাজপথে সরকারের বিরোধী দলটি। পুলিশের অনুমতির অপেক্ষায় ঘোষিত সময়ের এক দিন পর আজ রবিবার বিকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ছাড়াও দলের শীর্ষ বেশ কয়েকজন নেতার বক্তব্যেও সমাবেশের জন্য অনুমতিত না নেওয়ার ইঙ্গিত ছিল। তাদের দাবি, সমাবেশ করা বিএনপির অধিকার। তাই অনুমতির জন্য অপেক্ষা না করে এখন থেকে কর্মসূচি পালন করা হবে।

জিয়া অরফানেজ ও জিয়া চেরিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি-প্রধান বেগম খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি। বর্তমানে অসুস্থতার কারণে তিনি কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন।

তার মুক্তির দাবিতে শনিবার পূর্বঘোষিত সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ডিএমপির অনুমতি না পাওয়ায় রবিবার কর্মসূচি পালন করে দলটি। দুপুর ২টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়। শান্তিপূর্ণভাবে শেষ হয় বিকাল পাঁচটায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম দিন অনুমতি দেয়নি। আজকে সকাল ১০টায় আমাদের অনুমতি দেয়া হয়েছে। এভাবে আর নয়। আমাদের যখন প্রয়োজন তখন সমাবেশ করব এখন থেকে। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা রাজপথে নামব।’

নিজেদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের কাছে বা প্রশাসনের কাছে আর অনুমতি নয়, অধিকার আদায়ের জন্য সমাবেশ করব।’

সমাবেশে বিপুল নেতাকর্মীর উপস্থিতির কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘আজকে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। আমাদের নেতাকর্মীর অভাব নেই। তাই সঠিকভাবে নেতৃত্ব দিতে পারলে শেখ হাসিনার পতনে বেশি সময় লাগবে না।’

এর আগেও একাধিকবার বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ অনুমতির জন্য অপেক্ষা না করে সমাবেশ করা হবে বলে বক্তব্য দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি নিয়েই কর্মসূচি পালন করছে দলটি।

শেয়ার করুন

পাঠকের মতামত