আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আ.লীগে সেশনজট হয়ে গেছে, ছাত্রলীগের নতুদের জায়গা করে দিতে হবে: কাদের

আ.লীগে সেশনজট হয়ে গেছে, ছাত্রলীগের নতুদের জায়গা করে দিতে হবে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের প্রতি।

তিনি বলেছেন, ‘বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেবেন না। ক্ষমতা থেকে চলে গেলে তাদের কুপি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বসন্তের কোকিল, সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের না বলুন। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ শুদ্ধি অভিযানকে সমর্থন করুন।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, সেদিকে খেয়াল রাখুন। আওয়ামী লীগে সেশনজট হয়ে গেছে। এখন ছাত্রলীগের অনেক নেতা বসে আছে। তাদের মধ্য থেকে ক্লিন ইমেজ এবং ফ্রেশ মুখদের দলে জায়গা করে দিতে হবে। দলের মধ্য থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত রাখতে হবে।’

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে, উন্নয়নকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, হাই থিংক, সিম্পল লিভিং। এ নীতিতে চলতে হবে। ক্লিন ইমেজের যেকোনও ব্যক্তির জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা। আসুন আওয়ামী লীগে যোগ দিন। আওয়ামী লীগের প্রতি মুখ ফিরিয়ে নেবেন না।’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-২ আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগরীর বিভিন্ন এলাকাসহ জেলার সব উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত