আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না পরিবার

কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না পরিবার


কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার পরিবার কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগের কথা জানিয়ে বলেছেন, ‘ম্যাডামের সাথে স্বজনদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৩ নভেম্বর। এরপর ১৮ দিন অতিবাহিত হলেও সাক্ষাতের অনুমতি মিলছে না।’

জেল কোড অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম দু’বার আত্মীয়স্বজনরা বেগম জিয়ার সাথে দেখা করতে পারবেন। গত নভেম্বর মাসে তার সাথে স্বজনদের সাক্ষাতের জন্য মাত্র একবার অনুমতি দেয়া হয়েছিল।

শামসুদ্দিন দিদার রোববার জানান, সাক্ষাতের অনুমতি চেয়ে গত ২৪ নভেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বাক্ষরিত একটি আবেদন জেল কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়েছে; কিন্তু আজও অনুমতি দেয়নি। তার স্বজনদের ধারণা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ; যে কারণে স্বজনদের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত