আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

বিএসএফকে গুলি করা সেই বিজিবি সদস্য কোর্ট মার্শালে!

বিএসএফকে গুলি করা সেই বিজিবি সদস্য কোর্ট মার্শালে!

পদ্মা নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে এসে বিজিবি’র গুলিতে নিহত হয়েছিলেন এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। এ ঘটনায় দুই দেশের বৈঠকের পর অভিযুক্ত বিজিবি সদস্যকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে বলে বিএসএফ ডিআইজি এস এস গুলেরিয়ার বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে আরো জানানো হয়, এ ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি‘র ডিআইজি ও সেক্টরের বিজিবি কর্মকর্তাকেও সরিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া প্রকৃত বিষয় অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে বিএসএফও।

গতকাল ১ ডিসেম্বর, রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার দক্ষিণেশ্বরে পালিত হয় বিএসএফের প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে প্রশ্নের উত্তরে বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়া এসব তথ্য জানান।

গুলেরিয়া বলেন, ‘গত অক্টোবর মাসে বিএসএফের উপর বাংলাদেশের বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—র এক হাবিলদারের গুলি চালানোর ঘটনাটি একটি ব্যতিক্রম বলা চলে। কারণ, ভারতের সঙ্গে বাংলাদেশের এখন খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল।’

তিনি বলেন, ‘কিন্তু এই ধরনের ঘটনা যদি আবার ঘটে, তাহলে কিন্তু বিএসএফের রণনীতিও তৈরি রয়েছে। কারণ বিএসএফও কারো চেয়ে কম নয়।’

আগামী কিছুদিনের মধ্যেই দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর ডিজি বৈঠকে বসছেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফ ও বিজিবির ডিজিদের বৈঠকে এই গুলি চালানোর প্রসঙ্গটি উঠে আসবে।’

গত অক্টোবরে মুর্শিদাবাদের কয়েক জেলেকে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরতে দেখে তাদের আটক করে বিজিবি। এক জেলেকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয় বিজিবি। এ বিষয়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

ছেড়ে দেয়া জেলেরা গিয়ে বিএসএফ সদস্যদের বিষয়টি জানালে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলেই এসেই গালাগালি শুরু করে। বিজিবি এর প্রতিবাদ করলে তারা গুলি ছোড়ে। তখন বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

এসময় গুলিতে নিহত হন বিজয় ভান সিং (৫০) নামের বিএসএফ ডিআইবি। আহত হন এক জন। এ ঘটনার পর দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এরপর দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে ২২ অক্টোবর প্রথম বৈঠক ও ২৯ অক্টোবর দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত