আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে: ড. কামাল

খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে: ড. কামাল

উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার বিকালে তার মতিঝিল চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে- এরকম মামলায় তার জামিন পাওয়ার সুযোগ আছে কিনা প্রশ্ন করা হলে ড. কামাল হোসেন বলেন, অবশ্যই সুযোগ আছে। আমি বলছি, সুযোগ অবশ্যই আছে। এর থেকে পরিষ্কার করে বলার কিছু নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। আজকের সভার সিদ্ধান্তে সেটা স্পষ্ট করে বলা হয়েছে।

এর আগে ফ্রন্টের সিদ্ধান্তের কথা জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আজকের সভায় কারাবন্দি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয় এবং উদ্বেগ প্রকাশ করা হয়। আমরা জানি যে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ ৬৬৪ দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। বিশেষ করে তার সর্বশেষ শারীরিক অবস্থা বিবেচনায় আমরা তার আশু মুক্তি দাবি করছি। তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয় অগ্রগতি জানতে চাইলে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, গত ২২ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি অত্যন্ত সরল মনে আমাদের বললেন, তার (খালেদা জিয়া) সঙ্গে আত্মীয়-স্বজনসহ পরিবারের সবাই দেখা করছেন, আপনারা কেন পারবেন না। অবশ্যই দেখা করতে পারবেন। তার অর্থ নীতিগতভাবে তিনি আমাদের দেখা করার অনুমতি দিয়ে দিয়েছেন। বললেন যে, শুধু আইজি প্রিজনের কাছে আমি দায়িত্বটা দিচ্ছি যাতে অফিসিয়াল ফরমালিটিজ মেনটেন করা হয়। কিন্তু এ পর্যন্ত আইজি প্রিজনের কাছে আমি বহুবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি। তারা আমাদের সদুত্তর দিতে পারেননি। তার অর্থ বুঝতে পারছি তারা আমাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন না।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আ স ম রব ও মান্না ছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জেএসডির মো. সিরাজ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত