আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের কাছে সুনির্দিষ্ট তথ্য চায় বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের কাছে সুনির্দিষ্ট তথ্য চায় বাংলাদেশ


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের কাছে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ফিলিপাইন ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এ তথ্য চাওয়া হয়। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মাসুদ বিন মোমেন জানান, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলংকায় যাওয়া এক কোটি ৪৫ লাখ ডলার ও ফিলিপাইনে যাওয়া এক কোটি ৪৫ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয় কয়েক মাসের মধ্যেই। তবে বাকি ছয় কোটি ৬৪ লাখ ডলার এখন পর্যন্ত ফেরত আনা সম্ভব হয়নি। এ কারণে এই রিজার্ভ চুরির বিষয়ে সুনির্দিষ্ট কয়েকটি তথ্য চাওয়া হয় বৈঠকে। বিশেষ করে অর্থ চুরির সঙ্গে জড়িত কয়েক ব্যক্তির জীবনবৃত্তান্ত এবং আর্থিক বিষয়ে তথ্য চাওয়া হয়। এর জবাবে সে দেশের বিচার বিভাগের অনুমতি সাপেক্ষে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপাইন।

তিনি আরও জানান, দু'দেশের কর্মকর্তাদের পাশাপাশি ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যেও আলোচনা হয়েছে। টাকা ফেরতের প্রসঙ্গে ফিলিপাইন ব্যাংক আরসিবিসিকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করার কথা জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ওই টাকাটা বাংলাদেশকে দেওয়া যেতে পারে বলে মত দেওয়া হয়। তবে ফিলিপাইন এর বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে বলেছে, ফিলিপাইনের ব্যাংকিং আইন লঙ্ঘনের জন্য আরসিবিসিকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। সুতরাং বাংলাদেশের চুরি যাওয়া অর্থের সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।

ফিলিপাইনে এ নিয়ে যে বিচার প্রক্রিয়া চলছে, তা নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, 'আইনি প্রক্রিয়া সময়সাপেক্ষ ব্যাপার। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, সাইবার ক্রাইম সাম্প্রতিক সময়ের নতুন এক চ্যালেঞ্জ। আজ বাংলাদেশ এ সমস্যার শিকার হয়েছে। কিন্তু অনেক দেশই এর শিকার হতে পারে। এর ঝুঁকি সবার আছে। এ কারণে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে আরও সহযোগিতার মাধ্যমে রিজার্ভ চুরির সমস্যা সমাধান করে সাইবার ক্রাইম প্রতিরোধে একটি দৃষ্টান্ত স্থাপন করার বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

তিনি আরও জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানেও ফিলিপাইনের কাছে সহায়তা চাওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত