আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

ডাকসু ভিপি নুরের কক্ষে তালা

ডাকসু ভিপি নুরের কক্ষে তালা

দুর্নীতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে এ তালা ঝুলানো হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) নুরের একটি ফোনালাপকে কেন্দ্র করে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ডাকসু ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপর নুর ডাকসুর যে কক্ষে বসেন সেখানে একটি তালা খোলা ছিল, সেটি সরিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮-৯ জন নেতা নতুন তালা লাগিয়ে দেন।

তালা লাগিয়ে দরজায় দুটি প্ল্যাকার্ড ঝুলান তারা। প্ল্যাকার্ডে লেখা আছে, দুর্নীতিবাজ নুরের পদত্যাগ চাই, দুর্নীতিবাজ নুরের ঢাবিতে ঠাঁই নেই।

এ বিষয়ে নুর বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী ছাত্রলীগের মদদে গঠিত একটি সংগঠন এ কাজ করেছে। যিনি এতে নেতৃত্ব দিয়েছেন তিনি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। তাকে অনেকে পাগলও বলে থাকেন। তাদের এমন দুঃসাহস হয় কী করে তারা ডাকসু ভিপির কক্ষে তালা ঝুলায়! এর কঠিন জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।

নুর বলেন, আমি ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত