আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

আদালতে জঙ্গির মাথায় আইএসের টুপি: দুই সংস্থা বলছে দুরকম!

আদালতে জঙ্গির মাথায় আইএসের টুপি: দুই সংস্থা বলছে দুরকম!


গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায় হলেও আদালত চত্বরে আসামির মাথায় আইএসে লোগোযুক্ত টুপি কীভাবে এলো- তা নিয়ে বিতর্ক থামছে না।

এর আগে কারাকর্তৃপক্ষ জেল থেকে আইএস টুপি যায়নি বলে জানান দিলেও পুলিশের তদন্ত সংশ্লিষ্ট্ররা বলছেন, টুপিগুলো কারাগার থেকেই এসেছে।

আদালতে আসামিরা টুপি কীভাবে পেল- তার তদন্ত শেষ করে বৃহস্পতিবার ডিএমপির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিশনারের কাছে। তদন্ত শেষও হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তদন্তের অংশ হিসেবে কারাগারের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। কারাগারে আসামিদের তল্লাশি করা হয়েছে।  আসামিদের কাছে দুটি সাদা এবং একটি কালো টুপি ছিলো। তবে টুপিগুলো আনতে বাধার সম্মুখিন হয়নি তারা। টুপির ভাঁজে কিছু লেখা রয়েছে কি না, সেটি ফুটেজে নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেলে রাইজিংবিডির প্রশ্নে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘পেশাদারিত্ব কিংবা সচেতনতার ঘাটতি ছিল দায়িত্বশীল পুলিশের। আবার তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। তদন্ত প্রায় শেষ হয়ে গেছে। এরপরই বিস্তারিত জানাবো।’

এর আগে কারা অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছিলেন, ‘কারাগার থেকে টুপি যায়নি। কেননা আসামিদের বের করার সময় তল্লাশির নিয়ম রয়েছে। তা করে আসামিদের পুলিশ নিয়ে যায়। তারপরও কারাগারের কেউ জড়িত থাকার বিষয় নিশ্চিত হওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

অবশ্য সরকারি দুই সংস্থার তথ্যের সঙ্গে মিলছে না ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গি রাকিবুল ইসলাম রিগ্যানের। অন্য আরেক মামলায় শুনানির সময় সেই রিগ্যান আদালতকে বলেন, ‘রায়ের দিন আদালতে কেউ একজন ভিড়ের মধ্যে তাকে টুপিটি দেয়। পরে সে টুপিটি মাথায় পড়ে। অবশ্য আদালতের গারদখানায় কেউ টুপিটি দিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট্ররা।

প্রসঙ্গত, গত মাসে ভয়ঙ্কর ও ন্যক্কারজনক এই জঙ্গি হামলার রায় দেন ঢাকার বিশেষ আদালত। রায়ে রিগ্যানসহ ৮ জঙ্গির ফাঁসির আদেশ হয়। রায়ের পরই আসামিরা আইএস লেখা সম্বলিত টুপি আদালত চত্বরে মাথায় দেয়। এরপরই শুরু হয় নানা বিতর্ক।

শেয়ার করুন

পাঠকের মতামত