আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

আজ যা ঘটেছে সব দায় অ্যাটর্নি জেনারেলের : খন্দকার মাহবুব

আজ যা ঘটেছে সব দায় অ্যাটর্নি জেনারেলের : খন্দকার মাহবুব


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন আদালত থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে বলেন, আজ যে ঘটনা ঘটেছে তার সব দায় অ্যাটর্নি জেনারেলের।

তিনি বলেন, কেন খালেদা জিয়ার জামিনের জন্য মেডিকেল রিপোর্ট প্রয়োজন হল। ৫ থেতে ৭ বছরের সাজা শত শত মামলায় জামিন হয়ে যাচ্ছে। আর খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেলে রাখা হয়েছে। তার প্রমাণ আজকের ঘটনা। এই মামলায় জামিন শুনানিতে মেডিকেল রিপার্ট কল করা হয়েছে। আমি হলে এটা মেনে নিতাম না। ৭ বছরের সাজা মামলায় সর্বোচ্চ আদালত জামিন দিবেন না, এর চেয়ে ন্যাক্কার জনক কিছু হতে পারে না।

তিনি বলেন, আজকের (বৃহস্পতিবার) এই ঘটনার জন্য দায় অ্যাটর্নি জেনারেলের। সুপ্রিম কোর্টের ইতিহাসে আজ একটি কলঙ্ক জনক অধ্যায়। সুপ্রিম কোর্ট হল ন্যায় বিচারের শেষ আশ্রয় স্থল। এটা নষ্ট হলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। এটা আমরা চাই না।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারের বিভিন্ন ম্যাকানিজমের কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি হয়নি। তার যে মেডিকেল রিপোর্ট দাখিল করা হয়েছে তার জন্য যেকোনো আদালত তাকে জামিন দেবেন। একটি অজুহাতে সাতদিন জামিন শুনানি পিছিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে। এটা মানবিক ও স্বাস্থগত কারণে তার জামিন চাওয়া হয়েছে। আজ আইনজীবীরা প্রতিবাদ করেছে। আমরা নিবৃত করার চেষ্টা করেছি। কিন্তু আমরা পারেনি। আমি আমরা পেশার জিবনে এমন দেখিনি। আবারো আমাদের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জয়নুল আবেদীন বলেন, রাজনৈতিক মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে আটক রাখা হয়েছে। চিকিৎসার অভাবে জেলখানায় তিনি তিলে তিলে মরতে বসেছেন। আমরা সেখানে যেতে পারছি না। তার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। তার চিকিৎসা দেশে সম্ভব নয়। তার উন্নত চিকিৎসা দরকার। ডাক্তার তার যে চারটি মেডিসিন দিয়েছেন তার একটি দেশে পাওয়া যাচ্ছে না। আমাদের শেষ আকুতি চিকিৎসার জন্য তাকে জামিন দেয়া হোক। খালেদা জিয়াকে মৃত্যুর হাত থেকে বের করার জন্য আইনজীবীরা শ্লোগান দেন উই ওয়ান্ট জাস্টিস। আশাকরি এ থেকে ভবিষ্যতে সরকার শতর্ক হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত