আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়


নিজের সাবেক ছাত্র শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

তিনি বলেন, আসলে আনুষ্ঠানিকভাবে বলা না হলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুজিব বর্ষে অর্থাৎ ২০২০ সালে আমরা বঙ্গবন্ধুকে এ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা হাতে নিয়েছি। রাষ্ট্রপতি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যেহেতু ল’র শিক্ষার্থী ছিলেন। তাই তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া আমাদের ডক্টর অব সায়েন্স, ডক্টর অব লিটারেচার (ডি-লিট) সহ ইত্যাদি ডিগ্রি রয়েছে।

প্রসঙ্গত, শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। ১৯৪৯ সালে আইন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াকালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিযোগে তাকেসহ আরো চারজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বলা হয়েছিল, ১৫ রুপি জরিমানা এবং পরিবারের মাধ্যমে মুচলেকা দিলে তারা ছাত্রত্ব ফিরে পাবেন।

শেখ মুজিব ছাড়া বহিস্কারাদেশ পাওয়া অন্য চারজন ছিলেন কল্যাণ চন্দ্র দাশগুপ্ত, নাঈমউদ্দিন আহমেদ, নাদেরা বেগম এবং আবদুল ওয়াদুদ। তারা সবাই জরিমানা ও মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নিলেও শেখ মুজিব মুচলেকা ও জরিমানা দিয়ে ছাত্রত্ব গ্রহণ করেননি। ওই ঘটনার দীর্ঘ ৬১ বছর পর ২০১০ সালের ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের আদেশটি প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক বাহিনীর বিপথগামী কিছু সদস্যের হাতে সপরিবারের নিহত হন। শেখ মুজিবুর রহমানের পরিবারের কেবল দু’জন সদস্য তখন বেঁচে ছিলেন। তারা হলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।

তাই ৪৩ বছর আগে মারা যাওয়া শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া এই ডি-লিট ডিগ্রির কোনো ব্যবহারিক মূল্য নেই। তবে এই ডিগ্রি প্রদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাবেক ছাত্র শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত