আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

ছাত্রদল সন্দেহে ২ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ

ছাত্রদল সন্দেহে ২ শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) দুই শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী সন্দেহে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ ও হল সংসদের নেতাদের বিরুদ্ধে। এ সময় তাদের একজনের কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে।

হলচ্যুত দুই শিক্ষার্থী হলেন- দ্বিতীয় বর্ষের রাকিবুল হাসান এবং প্রথম বর্ষের সুমন হোসাইন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ‘আমার এবং সুমনের সাথে ডাকসুর জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের ছবি ছিল আর সেখান থেকে আমাদের সন্দেহ করে এবং ভোর ৫টায় আমাদেরকে ঘুম থেকে তোলে হল অফিসে নিয়ে যায়। সেখানে হল শাখা ছাত্রলীগ এবং হল সংসদের অনেকেই ছিল। তারা আমাদের রড, স্টাম্প দিয়ে ভয় দেখায় এবং হল থেকে বের করে দেয়। যদি সামনে হল কমিটি না থাকতো, তাহলে নামাজ পড়ার কারণে আমাদের শিবির ব্লেইম দিয়ে মারা হতো বলে জানান তারা।’

ভুক্তভোগী রাকিব আরও বলেন, ‘ভবিষ্যতে হলের ত্রিসীমানায় দেখা গেলে অামাদের মারার হুমকি দিয়েছেন তারা।’

আরেক ভূক্তভোগী সুমন বলেন, আমাদেরকে হল থেকে বের করে দেয়ার সময় আমার মানিব্যাগ থেকে তিনহাজার টাকা তারা নিয়ে নিয়েছে।

এ বিষয়ে ডাকসুর ছাত্রদল প্যানেলেরজিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘ছাত্রলীগকে তো হল ইজারা দেয়া হয়নি যে তারা কাউকে হল থেকে বের করে দেবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল করলে একজনকে মারবে, হল থেকে বের করে দেবে এবং মানিব্যাগে টাকা থাকলে তা ছিনিয়ে নিবে তাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে? হল কর্তৃপক্ষের কাছে আমরা এ প্রহসনের বিচার দাবি করি এবং অবিলম্বে ওই দুই শিক্ষার্থীকে হলে ফিরিয়ে নিতে দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে স্যার এফ রহমান হল সংসদের জিএস ও শাখা ছাত্রলীগ নেতা রাহিম সরকার বলেন, তারা গণরুমে নাশকতার পরিকল্পনা করছিল। তাদেরকে হল থেকে বের করে দেয়া হয়নি, তারা স্বেচ্ছায় হল ছেড়ে চলে গেছে। আমরা এ বিষয়ে হল কর্তৃপক্ষকে জানাব এবং হল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে তিনি বলেন, এতে হল সংসদের কেউ জড়িত ছিল না।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানিনা। আমি সমাবর্তনের কাজে ব্যস্ত আছি। বিষয়টি তদন্ত করার জন্য হাউজ টিউটরকে নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

পাঠকের মতামত