আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ, পাঁচজনের মৃত্যু

গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ, পাঁচজনের মৃত্যু


গাজীপুরের বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে গত চারদিন ধরে প্রতিদিন শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরই মধ্যে ডায়রিয়া জনিত কারণে মারা গেছেন একজন নারীসহ পাঁচজন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আবহাওয়া ও খাবারের বিষক্রিয়ায় কারণে ডায়রিয়া বাড়ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। তবে হঠাৎ করে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের ছয় সদস্যের টিম এলাকায় কাজ করছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত চার দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন তিন শতাধিক রোগী। এসব রোগীর মধ্যে নারী, শিশুসহ সব বয়েসী মানুষ রয়েছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার মজিদ, চা বাগান এলাকার ফিরোজ, ছোট দেওড়া এলাকার মোয়াজ্জেম ও সামন্তপুরের নূরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর কলেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ অবস্থায় বিশুদ্ধ পানি পান ও নিয়ম মেনে খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আক্রান্ত রোগীদের অনেকে জানেন না কী কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের অধিকাংশই মনে করছেন ফুড পয়েজিং এর কারণে তারা এ রোগে আক্রান্ত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন ও আলম জানান, গত ৯ ও ১০ ডিসেম্বর ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ৫জন রোগী মারা গেছেন। এদের মধ্যে চান্দনা এলাকার চারমাসের শিশু নাহিদ, আব্দুল জব্বার (৬০), সুমা (৩০) এবং সালাম (৬০) আর কাজীবাড়ি এলাকায় মারা গেছেন কামরুন্নাহার।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক  ডা. প্রণয় কুমার ভুষণ দাস বলেন, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের অবস্থা স্বাভাবিক। তাদের পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন দেয়া হচ্ছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

তিনি আরো বলেন, নগরের ছোট দেওড়া, ছায়াবীথি, চান্দনা এলাকাসহ যেসব এলাকায় প্রকোপটা দেখা বেশি দেখা দিয়েছে, সেসব এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অফিসের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শনে গেছেন। আবহাওয়া পরিবর্তন ও খাদ্যে বিষক্রিয়ায় এর প্রকোপ বেড়েছে বলে মনে করছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত