আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মেডিকেল রিপোর্টের সাথে খালেদা জিয়ার অবস্থার মিল নেই: পরিবার

মেডিকেল রিপোর্টের সাথে খালেদা জিয়ার অবস্থার মিল নেই: পরিবার


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বোন সেলিম ইসলাম বলেছেন, আদালতে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের যে রিপোর্ট পেশ করা হয়েছে তার সাথে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেছেন।

সোমবার বেলা ৩টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন, বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার।

বিকাল সাড়ে ৪টার দিকে দেখা শেষে সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, বেগম খালেদা জিয়া শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যথা। সে হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমত খেতে পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে?

ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না। ডায়াবেটিসের সুগার ১২ নিচে কখোনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।

প্যারোলে মুক্তির ব্যাপারে কিছু বলেছে নাকি? জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন কথা হয়নি। তারা খালেদ জিয়াকে তো জামিন দিলেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারত। জামিন মানে তো মুক্তি না। জামিনন না ওকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছন খালেদা জিয়া।

গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষনিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়ার সাথে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত