আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

যাচাই না করেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যাচাই না করেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী



স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা তালিকা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারদের সেই তালিকা যাচাই না করেই প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিজয় দিবস উদযাপন এবং চলমান দুর্নীতি, মাদক ও মজুতদারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে একাত্মতা প্রকাশ করে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দালাল আইনে রাজাকারদের যে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল, তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে অনেকের নামের পাশে নোট ছিল, কারো নামে মামলা ছিল, সে বিষয়গুলো যাচাই-বাছাই না করেই তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী তালিকা প্রকাশ হয়নি। এজন্যই রাজাকারের তালিকা প্রকাশে এমন অসঙ্গতি হয়েছে।

 এজন্য আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশ করবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা চিঠি পাঠিয়েছিল, আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সেগুলো যেন পাঠানো হয়। রাজাকারের তালিকা তৈরি করা দুরূহ ব্যাপার। প্রাথমিকভাবে দালাল আইনে যাদের নামে মামলা হয়েছিল, সেই দালাল আইনের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় মন্তব্য করে দেওয়া হয়েছে, অনেকের নামের মামলা প্রত্যাহার করা হয়েছিল। সেটা তালিকায় যথাযথভাবে আসেনি।

তিনি বলেন, দালাল আইনে ১৯৭২ সালে যাদের নামে মামলা হয়েছিল, তদন্ত শুরু হয়েছিল, পরে আবার কেউ কেউ মামলা থেকে প্রত্যাহার হয়েছিল। সেই নোটে যাদের নামের মামলা প্রত্যাহার করা হয়েছিল, সেটা উল্লেখ ছিল কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পুরোপুরিভাবে সেটা উল্লেখ করেনি।

মন্ত্রী বলেন, ভুল করে হোক আর যেভাবে হোক এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। এখন আরও যাচাই-বাছাই করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আবার তালিকা প্রকাশ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান শুদ্ধি অভিযান থেমে নেই। সুশাসন প্রতিষ্ঠায় এই অভিযান চলবে। যতদিন সুশাসন প্রতিষ্ঠা হবে না ততদিন শুদ্ধি অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। সে যেই হোক। এখন তথ্যভিত্তিক অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমি পরিষ্কারভাবে ভারতকে বলেছি, আপনারা যাদের আশ্রয় দিয়েছেন, তাদের নাগরিকত্ব দেবেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তাদের দেশে গিয়ে বলেছি, আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলতে চাই না। অমিত শাহকে আমি বলেছি, আপনি বার বার বলছেন, আপনারা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানকে তাড়িয়ে দেবেন না। এজন্য আপনাদের মতামতকে স্বাগত জানিয়েছি। কারণ ১৯৭১ সালের পরে কোনো মুসলমান বাংলাদেশ থেকে ভারতে যায়নি। কিংবা ভারত থেকে বাংলাদেশে আসেনি।

মন্ত্রী আরও বলেন, স্পষ্ট করে বলে দিয়েছি, সেই সময়ে যাদের আপনারা (ভারত) আশ্রয় দিয়েছেন, তাদের নাগরিকত্ব দেবেন। আমরা স্বাগত জানাব। সেজন্য এনআরসিতে তারা কোনো হিন্দু-মুসলমানকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, এটা মনে হয় হবে না। কারণ ১৯৭১ সালের পরে আমাদের দেশ থেকে কোনো লোক যায়নি।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত