আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ভিপি নুরদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ ‘গায়েব’

ভিপি নুরদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ ‘গায়েব’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে। সিসিটিভির ফুটেজ ডাকসুর জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের কক্ষে থাকা একটি কম্পিউটারে সংরক্ষণ হতো। সেই কম্পিউটারের এখন হদিস মিলছে না।

আবুল কালাম বলেছেন, ‘কম্পিউটার কে নিয়ে গেছে সে ব্যাপারে আমি কিছু জানি না।’

ডাকসু ভবনের বাইরে এবং ভেতরে মিলিয়ে মোট ৯টি সিসিটিভি ক্যামেরা আছে।ক্যামেরাগুলো যে অবস্থানে লাগানো রয়েছে তাতে ডাকসু ভবনে প্রবেশকারী সবার ভিডিও ধরা পড়ার কথা এসব ক্যামেরায়।

হামলার ঘটনার পর ক্যামেরাগুলো অক্ষত থাকলেও এখন সিপিইউ উধাও হয়ে যাওয়ায় ফুটেজ মিলছে না।

আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ডাকসু ভবনে দু’পক্ষের উত্তেজনার মধ্যে বিষয়টি জানাতে তিনি প্রক্টর অফিসে গিয়েছিলেন। প্রক্টরের কার্যালয় থেকে বের হয়ে পরিস্থিতি জানানোর জন্য তিনি ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয়ে যান। কিন্তু অফিসে না পেয়ে তাকে ফোনে চেষ্টার পরও সংযোগ পাওয়া যায়নি। এরপর তিনি নিজের কক্ষে এসে দেখেন, কক্ষের তালা ভাঙা এবং ভেতরে মনিটর ও সিপিইউ নেই। কে বা কারা সেগুলো নিয়ে গেছে, তা তিনি জানেন না।

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গতকাল নুরকে তার কার্যালয়ে গিয়ে হুমকি দেওয়ার পর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ডাকসু কার্যালয়ে হামলা চালায়। ওই ঘটনায় নুরসহ ২৭ জন আহত হন। গুরুতর আহত ছয় জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হাতে আক্রান্ত হলেন ভিপি নুর।

শেয়ার করুন

পাঠকের মতামত