আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

লরি চাপায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও তার ২ মেয়ে নিহত

লরি চাপায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও তার ২ মেয়ে নিহত


চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার নিশ্চন্তপুর গ্রামের খান বাড়ীর সাইফুজ্জামান মিন্টু ও তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন লরি চাপায় নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল খানের ভাই। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সড়ক দুর্ঘটনায় দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে চিকিৎসা অবস্থায় সাইফুজ্জামানের মৃত্যু হয়।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত