আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন, চেয়ারম্যান জিএম কাদের

জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন, চেয়ারম্যান জিএম কাদের


জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটিতে রওশন এরশাদ প্রধান পৃষ্ঠপোষক ও জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাপার নবম কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করেন। এ সময় উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে তা পাস করেন।

এরপর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গাঁকে নির্বাচন করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

জোর চেষ্টা চালালেও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হতে পারেননি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার দলের কাউন্সিলেও যোগ দেননি তিনি। তার অনুপস্থিতিতেই প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদেরকেই চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। আর দেবর-ভাবির বিরোধ সামাল দিয়ে এরশাদপত্নী রওশনকে সন্তুষ্ট করতে তার জন্য 'প্রধান পৃষ্ঠপোষক' পদ সৃষ্টি করা হয়েছে। আমৃত্যু তিনি এ পদে থাকবেন।
জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- সমকাল

পদমর্যাদায় চেয়ারম্যানের ওপর থাকবেন প্রধান পৃষ্ঠপোষক। দলীয় প্রতীক শুধু তার গাড়িতেই থাকবে, যা এতদিন ধরে চেয়ারম্যানের গাড়িতে ব্যবহার হতো। তবে পদটি হবে আলংকারিক। দলের সব নির্বাহী ক্ষমতা আগের মতোই থাকবে চেয়ারম্যানের হাতে।

এর আগে শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের চেয়ারম্যান জিএম কাদের শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে জাতীয় পার্টির নবম সম্মেলনের উদ্বোধন করেন। এসময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ উপস্থিত ছিলেন।

সম্মেলনে রওশন এরশাদকে দেখা না গেলেও তার পক্ষ নিয়ে জিএম কাদেরের ঘোর বিরোধিতা করে আসা আনিসুল ইসলাম মাহমুদ যোগ দেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত