আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার: মেনন

১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার: মেনন


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘আমি হিসাব দিচ্ছি গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আর এসব সম্পদ নতুন ২২ পরিবারের হাতে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে, তার নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষ। কিন্তু বিশ্ব ব্যাংকের হিসাবে ২০১৫ সালে বিদেশি বাণিজ্যের নামে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর আমি হিসাব দিচ্ছি গত ১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

মেনন বলেন, ‘আমাদের স্বাধীনতার ঘোষণা ছিলো সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যদা, সমতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। আমারা ঘোষণা করেছি মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ার। যেখানে থাকবে ন্যায়ভিত্তিক সমতা। সেই লড়াই শুরু হয়েছে এবং তাতে আমরাই বিজয়ী হবো।’

পার্টির যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকীকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরো সদস্য সুশান্ত দাস, মোস্তফা লুৎফুল্লাহ, নূর আহমেদ বকুল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত