আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা বেলা ১টার দিকে তিনটি ককটেলের নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপি কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নিয়মিত ব্রিফিং ছিল। ব্রিফিং শেষে নেতাকর্মীরা বেরিয়ে আসার সময় কার্যালয়ের সামনে একটি মোটারসাইকেলের ওপর বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।

বিস্ফোরণের সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকে দলের মহানগর কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছিল।

এরপর ফুটপাতে আরও তিনটি কালো টেপে মোড়া ককটেল পাওয়া যায়। পুলিশ পুরো এলাকায় ঘিরে ফেলে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম সারোয়ার বলেন, আমরা খবর পেয়েছি, মোটরসাইকেলে করে এসে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখব এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

শেয়ার করুন

পাঠকের মতামত