আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

তাপসের সংসদীয় আসনে শেখ রেহানার ছেলে ববি

তাপসের সংসদীয় আসনে শেখ রেহানার ছেলে ববি

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় এ আসনে উপ-নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে ভোটারদের মাঝে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এ আসনে কে প্রার্থী হচ্ছেন এটিই এখন কৌতূহলের বিষয়।

তবে দলীয় সূত্র বলছে, তাপস সিটি করপোরেশনে লড়াই করায় এ আসনে বঙ্গবন্ধু পরিবারের কাউকে মনোনয়ন দেয়া হবে।

এক্ষেত্রে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম আছে আলোচনায়। দলীয় মনোনয়ন পাওয়ার পর গতকালই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তর থেকে জানানো হয়, বেলা দেড়টার দিকে শেখ তাপস পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে তা গ্রহণ করা হয়েছে। যে কোনও সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

এদিকে শুন্য হওয়া এ আসনে ববিকে প্রার্থী করার ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও চিন্তা করছেন। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্ম ১৯৮০ সালে। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। লন্ডনে বড় হলেও বেশ কয়েক বছর ধরে দেশেই কাটাচ্ছেন বেশিরভাগ সময়।

এ সময়ে সরাসরি রাজনীতির বাইরে থেকে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় গবেষণাভিত্তিক তথ্য ও তত্ত্ব দিয়ে সহযোগিতা করছেন। তার সুযোগ্য নেতৃত্ব ও পরামর্শে পরিচালিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) থেকে এ কাজগুলো করা হচ্ছে।

বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গ্রাজুয়েট রাদওয়ান মুজিব এর অধ্যয়নের প্রধানতম বিষয়গুলো ছিলো গভর্নমেন্ট অ্যান্ড হিস্টরি, পলিটিক্যাল থিওরিজ, ইন্টারন্যাশনাল হিস্টরি।

একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন রাদওয়ান মুজিব। এতে তার অন্যতম পাঠ ছিলো কমপেয়াটিভ পলিটিক্স, কনফ্লিক্ট অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ডেমোক্রেসি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন ববি।

শেয়ার করুন

পাঠকের মতামত