আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সিলেটে আ’লীগের আনন্দ মিছিলে টানাটানিতে ছিঁড়ে গেল ব্যানার

সিলেটে আ’লীগের আনন্দ মিছিলে টানাটানিতে ছিঁড়ে গেল ব্যানার

সিলেটে আওয়ামী লীগের 'গণতন্ত্রের বিজয় দিবসে'র আনন্দ মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি এবং টানাটানি করে ব্যানার ছিঁড়ে ফেললেন নেতারা। সোমবার বিকেল ৩টায় নগরীর জেলা পরিষদ থেকে মিছিলের শুরুতে এ ঘটনা ঘটে। এ সময় ব্যানারটি ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলে তা নিয়েই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের সম্মেলনের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন নতুন নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ মিছিলের শুরুতে কেন্দ্রীয় তিন নেতা, জেলা-মহানগরের শীর্ষ নেতাদের পাশাপাশি মধ্যম সারির কয়েকজন নেতা সামনের সারিতে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে কয়েকজন ধাক্কাধাক্কি করে সামনে আসার চেষ্টা করেন। পাশাপাশি ব্যানারের দুইপাশ ধরে আরও কয়েকজন টানাটানি করলে তা মাঝ বরাবর ছিঁড়ে যায়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হলে শীর্ষ নেতাদের তৎপরতায় তা প্রশমিত হয়। এরপর কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের নেতৃত্বে ছেঁড়া ব্যানার নিয়েই আনন্দ মিছিল শুরু হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলার সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরপূর্তি উপলক্ষে ৩০ ডিসেম্বর 'গণতন্ত্রের বিজয় দিবস' পালন করছে আওয়ামী লীগ।-সমকাল



শেয়ার করুন

পাঠকের মতামত