আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নোয়াখালীতে দফায় দফায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

নোয়াখালীতে দফায় দফায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শিপন ও ইউনিয়ন পরিষদ সদস্য জহির উদ্দিন জহিরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খলিফারহাট বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তবে গোলাগুলির বিষয়টি তিনি নিশ্চিত নন বলে জানান।

ওসি বলেন, শিপন ও জহির মেম্বার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষ হয়। তাদের উভয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপন এবং স্থানীয় দাদপুর ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য জহির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে স্থানীয় খলিফারহাট বাজারে সোনালী ব্যাংক চত্বর ও খলিফারহাট পুলের পূর্ব পাশ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

আহতদের মধ্যে মাহে আলম, আনিছ মিয়া, জিল্লুর রহমান, জহির ট্রেইলার, বেলাল হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য জহির উদ্দিন অভিযোগ করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিনি তার লোকজন নিয়ে খলিফারহাট সোনালী ব্যাংকের সামনের চা দোকানে বসে কথা বলছিলেন। এসময় শিপনের নেতৃত্বে ৩০-৪০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার সমর্থক রাশেদ ও পলাশ গুলিবিদ্ধ হন।

তবে মিজানুর রহমান শিপন অভিযোগ অস্বীকার করে বলেন, জন্মদিন উপলক্ষে তিনি সমর্থকদের নিয়ে খলিফারহাট বাজারের পুলের পূর্ব পাশে পার্টি করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে জহির মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন জন্মদিনের পার্টিতে ককটেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করে। এতে আনিছ ও নাজিম উদ্দিন নামে দুজন গুলিবিদ্ধ হন।

শেয়ার করুন

পাঠকের মতামত