আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী: ফরেনসিক পরীক্ষায় আলামত মিলেছে

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী: ফরেনসিক পরীক্ষায় আলামত মিলেছে

ফরেনসিক পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ফরেনসিক পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গলা, হাত, গালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। সারা পায়ে খোঁচা লাগার দাগ রয়েছে। মেয়েটির গলায় ধর্ষণকারীর হাতের চিহ্ন দেখা গেছে। বোঝা গেছে, ধর্ষণকারী তার গলা টিপে ধরেছিল।

এই চিকিৎসক জানান, কিছু আঘাত হয়েছে ধর্ষণকারীর দ্বারা। আর কিছু হয়েছে ঝোপের কারণে। ঘটনাটি ঝোপের মধ্যে হওয়ায় তার পায়ে আঘাত লেগেছে।

ডা. সোহেল মাহমুদ বলেন, ধর্ষণ একজন করেছে, নাকি একাধিক ব্যক্তি করেছে তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যেতে গিয়ে ধর্ষণের শিকার হন ঐ ছাত্রী। বান্ধবীর বাসা শেওড়া হলেও ভুল করে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস থেকে নেমে যান।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করা হয়।

ওই শিক্ষার্থীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে বাস থেকে নামার পরপরই অজ্ঞাত পরিচয় কোনো লোক তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তিনি চেতনা হারান। এরপর রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এদিকে ধর্ষণের শিকার ছাত্রীর চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ঢামেকের প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালমা রউফকে আহ্বায়ক করে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার ছাত্রীর আগে থেকে শ্বাসকষ্ট ছিল। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সে মানসিকভাবে বিপর্যস্ত।

শেয়ার করুন

পাঠকের মতামত