আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

জাপার প্রেসিডিয়াম থেকে রওশনসহ বাদ পড়লেন যারা

জাপার প্রেসিডিয়াম থেকে রওশনসহ বাদ পড়লেন যারা


জাতীয় পার্টির নতুন কমিটিতে ৪১ প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। এই প্রথম দলের নতুন পৃষ্ঠপোষক ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের নাম প্রেসিডিয়ামের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

তালিকা থেকে বাদ পড়েছেন দলের প্রভাবশালী সাত কো চেয়ারম্যানও। দলের বয়োজ্যেষ্ঠ, গ্রহণযোগ্য অনেক সিনিয়র নেতা প্রেসিডিয়ামের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় যতবার দলের কমিটি গঠন করা হয়েছে- সবসময়ই তার নামের পরে স্ত্রী রওশন এরশাদের নাম রেখেছেন। দলের প্রত্যেকটি প্রেসিডিয়ামের তালিকায়ও তার নাম এরশাদের পরে স্থান পেয়ে আসছিল। এরশাদের অবর্তমানে এবারই প্রথম দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে ছেটে ফেলা হলো রওশন এরশাদকে।

নতুন প্রেসিডিয়ামের তালিকা থেকে বাদ পড়েছেন দলের বয়োজ্যেষ্ঠ নেতা জামালপুরের এম এ সাত্তার। যার নাম সবসময় দলের জ্যেষ্ঠনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পরে ছিল। তিনি দলের মধ্যে বিনয়ী রাজনীতিক হিসেবেও পরিচিত।

বাদ পড়েছেন দলের আরেক সিনিয়র নেতা ও এরশাদ মুক্তি আন্দোলনে কারা নির্যাতিত অধ্যাপক দেলোয়ার হোসেন খান। নতুন প্রেসিডিয়াম থেকে বাদ দেয়া হয়েছে দীর্ঘদিন ধরে জাতীয় মহিলা পার্টির সভাপতির দায়িত্বপালনকারী দলের প্রেসিডিয়াম সদস্য সাবেকএমপি নূর ই হাসনা লিলি চৌধুরীকে।

সিলেট অঞ্চলে দলের সিনিয়র নেতা সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক, যুদ্ধাপরাধের মামলায় কারাগারে আটক সাবেক প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, প্রেসিডিয়ামের সভায় সত্য কথা মুখের উপর বলার জন্য আলোচিত দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত- এরশাদের ট্রাস্টি সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের আরেক ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ব্যারিস্টার দিলারা খন্দকার, রংপুরের পরিচিত মুখ দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, না‌টো‌রের ম‌জিবুর রহমান সেন্টু ও ফখরুজ্জামান জাহাঙ্গীর নয়া প্রেসিডিয়ামের তালিকা থেকে বাদ পড়েছেন।

নতুনদের মধ্যে অনেকেই যুক্ত হলেও দলের সিনিয়র অনেক নেতাকে ডিঙ্গিয়ে জিএম কাদেরের পছন্দের নেতাদের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত