আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সিটি নির্বাচনে ভোট চুরি করতে ফের নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার : ড. কামাল

সিটি নির্বাচনে ভোট চুরি করতে ফের নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার : ড. কামাল


জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বুধবার বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট চুরি করতে ফের নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

‘আমরা অতীতেও দেখেছি, নির্বাচন প্রক্রিয়া কীভাবে ধ্বংস করে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমাদের ধারণা সরকার এবারও একই নাটক করার প্রস্তুতি নিচ্ছে,’ বলেন তিনি।

গণফোরামের সভাপতি ড. কামাল মতিঝিলে তার চেম্বারে ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং দক্ষিণের প্রার্থী ইশরাকের সাথে বৈঠক শেষে এ কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন যে সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে আরও ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। ঐক্যফ্রন্ট প্রধান এসময় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ বাঁচানোর আহ্বান জানান।

তিনি বলেন, সিটি নির্বাচন যেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হয় সেই ব্যবস্থা করতে অবশ্যই সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ‘সরকার যদি একবারে নির্লজ্জভাবে সেই নির্বাচন ধ্বংস করে তাহলে আমাদের আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে।’

জনগণকে দেশের মালিক উল্লেখ করে তিনি বলেন, জনগণ অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে কামাল হোসেনের সভাপতিত্বে জোটের এক বৈঠকে তাবিথ ও ইশরাককে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট। সূত্র : ইউএনবি

শেয়ার করুন

পাঠকের মতামত