আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে : জি এম কাদের

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে : জি এম কাদের


জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। নির্বাচন নিরপেক্ষ হবার ব্যাপারে আমাদের কোনো রকম আশংকা নেই।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সারা দেশের মানুষ সত্যিকার অর্থে একটি উৎসবমুখর পরিবেশে এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট উৎসব দেখবেন।

কাদের শনিবার বিকেলে জাতীয় পার্টির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মহানগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লী নিবাস কমপ্লেক্সে জাতীয় পার্টির পরলোকগত চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, আমরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য যতটুকু সম্ভব আমরা সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো। আমরা আমাদের দলীয় প্রার্থীদেরকে নির্বাচনী আচরন বিধি মেনে চলে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, সংবিধানের আলোকেই সকলকে চলতে হবে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভালোভাবে চলছে। আমাদেরকে ওয়েষ্ট মিনিষ্টার সিসটেম ফলো করতে বাঁধা-ধরা নিয়মের মধ্যেই গণতন্ত্র চর্চা করতে হয়। সে হিসেবেই আমাদের গণতন্ত্র চর্চা চলছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছি।

এর আগে কাদের অন্যান্য নেতৃবৃন্দসহ নগরীর পল্লী নিবাস কমপ্লেক্সে এরশাদের কবর জিয়ারত করে তার আত্মা মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির উন্নতিতে মোনাজাত করেন। এছাড়াও, তিনি দলের নেতাকর্মীর সাথে মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, পনির আহমেদ এমপি, আহসান আদেলুর রহমান এমপি, অ্যাডভোকেট সালমা আলী, জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার এবং জিয়া উদ্দিন বাবলু, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত