আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

অপরাধীকে কোনোভাবেই ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধীকে কোনোভাবেই ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী ব্যক্তি সমাজের অধিপতি হোক, রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি হোক সে ছাড় পাবে না।

তিনি বলেন, মনে রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। এটা বাস্তবায়নে সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নারকোটিকস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমসের উদ্বোধন উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসি অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। কোরিয়ান সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

ওই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ক্যাসিনো ও মাদক কারবারে জড়িতরাও প্রার্থী হয়ে নিজেকে জাহির করে টিকে থাকতে চায়। যারা মাদক বিক্রি করে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, তারা সেটি অন্যায়ভাবেই (ক্যাসিনোতে) ব্যয় করে। তবে অপরাধীদের ছাড় নয়।

মাদকবিরোধী অভিযান স্তিমিত হয়ে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযান মোটেও স্তিমিত হয়নি। যারা মাদক ব্যবসা করে, মাদক ব্যবসায় বিনিয়োগ করে, বড় মাদক সম্রাটদের সবাইকেই ধরা হয়েছে। কেউ বাইরে থাকলেও ধরা পড়ে যাবে। এসব কার্যক্রমের পাশাপাশি দেশে মাদকের চাহিদা কমানোর চেষ্টা চলছে।

রোহিঙ্গা ক্যাম্পে মাদক তৈরি হচ্ছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, একটা ছোট জায়গায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করে। তাদের ম্যানেজ করা অনেক কষ্টের। অবশ্য সেখানে মাদক তৈরি করার তথ্য নেই। ক্যাম্পে সবসময় নজরদারি থাকে। রোহিঙ্গাদের কেউ কেউ বাইরে এই ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে মাদক উৎপাদন হয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পরও আমরা ভিকটিম হচ্ছি। প্রতিবেশী দেশ থেকে মাদক আসে। মিয়ানমারের সঙ্গে আমাদের কিছু সীমান্ত অরক্ষিত রয়েছে। মাদক কারবারিরা সেই সুযোগটা নেয়। তবে সেটি বন্ধে বিজিবিকে হেলিকপ্টার দেওয়া হয়েছে। দুর্গম সীমান্তে টহলের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। এ মাদক বন্ধে কোস্টগার্ডকেও শক্তিশালী করা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোরিয়ান সংস্থা কইকার সহযোগিতায় তৈরি নারকোটিকস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমসের উদ্বোধন করেন। এ ওয়েবসাইটটির মাধ্যমে অধিদপ্তরের কর্মকর্তারা যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে মামলার ফলোআপ, লাইসেন্স ম্যানেজমেন্ট, স্যাম্পল অ্যানালাইসিস ম্যানেজমেন্ট, অপারেশন ও হসপিটাল ম্যানেজমেন্টের কাজ করতে পারবেন।

অনুষ্ঠানে 'মাদককে না বলুন' বিষয়ক একটি ভিডিও প্রচারেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিএনসির মহাপরিচালক জামাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য অনুবিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার, কোরিয়ার মাদকদ্রব্য বিভাগের পরিচালক উন যাই ও কইকার কান্ট্রি ডিরেক্টর জো ইয়ং ইউ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত