আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সরস্বতী পূজার কারণে ঢাকা সিটির ভোটের দিন পেছানো নিয়ে ইসি দোদুল্যতায়

সরস্বতী পূজার কারণে ঢাকা সিটির ভোটের দিন পেছানো নিয়ে ইসি দোদুল্যতায়


সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) ভোট গ্রহণের তারিখ পেছানোর ব্যাপারে দোদুল্যতায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে বিষয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে রোববার কমিশন সভা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। তারিখ পরিবর্তন নিয়ে আদালতে রীট করায় এখন আদালতের দিকে তাকিয়ে আছে। সোমবার আদালতের সিদ্ধান্তের পর ইসি আবার বসবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশনের বৈঠক সূত্র জানায়, আগামী ২ মার্চ ভোটার দিবস উদযাপন বিষয়ে আলোচনা হয়। এসময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সরস্বতী পূজার কারণে ভোটের দিন পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। অন্য নির্বাচন কমিশনরারও আলোচনায় অংশ নেন। পরে ইসির আইন শাখার কর্মকর্তাদের কাছে রিট আবেদনের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এখনো কোনো রায় পাওয়া যায়নি। পরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ করা হয়।

সভাশেষে নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম বলেন, আমরা ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত কোনো নির্দেশনা দিলে তা আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেবো।

উল্লেখ্য, সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর জন্য দু’দফা আবেদন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নির্বাচন পেছানোর জন্য প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। এছাড়া একই কারণে হাইকোর্টে একটি রিট আবেদনও করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

অন্যদিকে গত ৯ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পেছানোর একটি আবেদনও করেন। তার পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি ভোট পেছাতে ইসি সচিব মো: আলমগীরকে একটি সুপারিশও ইসিতে পাঠিয়েছে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

অন্যদিকে, কমিশনের কর্মকর্তারা বলছেন, আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এসএসসি/সমমান পরীক্ষা। ৩১ জানুয়ারি শুক্রবার। জুমার দিন সাধারণ নির্বাচন সম্পন্ন করা যায় না। আবার ৩০ জানুয়ারি আগে ভোট করার সুযোগও কম। এক্ষেত্রে হয় এসএসসি/সমমান পরীক্ষা পেছাতে হবে। অন্যথায় নির্বাচন পরীক্ষা শেষে মার্চে নিয়ে যেতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত