আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢা‌বি‌'র ৬৩ শিক্ষার্থী‌ আ‌জীবন ব‌হিষ্কা‌র

ঢা‌বি‌'র ৬৩ শিক্ষার্থী‌ আ‌জীবন ব‌হিষ্কা‌র


ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় নয়জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও নিয়েছে কমিটি। আগামী সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ নিয়ে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে আজীবন বহিস্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। গত বছর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দীর্ঘ অনুসন্ধানে জালিয়াত চক্রটি ধরা পড়ে।

গত বছর প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি এ ঘটনায় তদন্ত করে।

আসামিদের মধ্যে ৮৭ জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিস্কার করেছিল কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ৬৩ জনকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত