আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

এবার সাধারণ হোটেলে খাবার খেলেন মেয়র প্রার্থী আতিকুল

এবার সাধারণ হোটেলে খাবার খেলেন মেয়র প্রার্থী আতিকুল


নির্বাচনী প্রচারণা চালাতে টং দোকানে গিয়ে চা বানিয়ে নেতাকর্মীদের খাইয়ে আলোচনায় আসা মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবার নেতাকর্মী নিয়ে সাধারণ মানের হোটেলে খাবার খেলেন।

বুধবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম। এক পর্যায়ে একটি সাধারণ মানের হোটেলে প্রবেশ করেন তিনি। সেসময় ওই হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন অনেকে। হঠাৎ করে আতিকুল ইসলাম ঢুকে পড়ায় তারাও অবাক হয়ে যান।

পরে আতিকুল ইসলাম হোটেলের সামনে রাখা পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসেন। সাধারণ মানের হোটেল হওয়ার কারণে হাত ধোয়ার ব্যবস্থা ছিল রাস্তার পাশে। সেখানেই হাত ধুয়ে হোটেলে খেতে থাকা অন‌্যান‌্যদের সঙ্গে এক টেবিলে দুপুরের খাবার খান তিনি।

এসময় নির্বাচনী প্রচারণা চালাতে তার সঙ্গে থাকা লোকজনও সেখানে দুপুরের খাবার খান। এ ঘটনায় ওই হোটেলের আশপাশ এলাকায় ভিড় জমে যায়।

কেউ কেউ বলেছেন, মেয়র প্রার্থী হিসেবে তিনি যেভাবে নগরবাসীর সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন- নির্বাচিত হওয়ার পরও যেন জনগণের কাতারে বসে তাদের সমস্যাগুলো অনুধাবন করে সমাধানে পদক্ষেপ নেন।

এর আগে গত সোমবার বিকালে রাজধানীর রামপুরার আফতাব নগরে ভোটের প্রচারণা চালা‌তে গিয়ে হঠাৎ একটি টং দোকানে ঢুকে চা বানাতে বসেন তিনি। প‌রে তার হা‌তে বানানো চা তুলে দেন ‌নেতাকর্মীদের হাতে। এ সময় দোকা‌নের সাম‌নে কৌতুহলী জনতার ভিড় লে‌গে যায়। কেউ কেউ মোবাই‌লে ভি‌ডিও ক‌রে সামা‌জিক যোগাযোগ মাধ্য‌মে পোস্ট ক‌রেন।

বুধবার রাজধানীর হলিক্রস স্কুল, ছাপড়া মসজিদ, লুকাস রেলগেট, নাবিস্কো, কুনিপাড়া বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় গণসংযোগ চালান আতিকুল ইসলাম। এসময় আতিকুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত