আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মিরপুর সড়কে গার্মেন্ট কর্মীরা, যানচলাচল বন্ধ

মিরপুর সড়কে গার্মেন্ট কর্মীরা, যানচলাচল বন্ধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। বেতনের দাবিতে ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি সামনে এগোতে না পারায় গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশ গাড়ি।

এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। নগরবাসীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সড়ক অবরোধ চলছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। দুপাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধর্মঘট চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতনভাতা বন্ধ। বারবার দাবি জানিয়েও বেতন হচ্ছে না। তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত