আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটির আয় : জয়

পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটির আয় : জয়

দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।

জয় বলেন, ‘আজ অফিশিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রফতানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রযুক্তি খাতের রফতানি গার্মেন্টস খাতকে অতিক্রম করবে।’

তিনি আরও বলেন, অধিকাংশ আইটি সেবা ইন্টারনেটভিত্তিক ও ইন্টারনেটের মাধ্যমেই এ খাতে রফতানি হচ্ছে। তাই প্রকৃতপক্ষে কী পরিমাণ রফতানি হচ্ছে, তা জানা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আইটি খাত থেকে ইন্টারনেটের মাধ্যমে আন–অফিসিয়ালি অন্তত আরও ১০০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার রফতানি হচ্ছে। কিন্তু তা জানা যাচ্ছে না। তাই আমাদের আইটি সেবা গার্মেন্টস শিল্পের রফতানি আয়কে ছড়িয়ে যাওয়ার পথেই এগোচ্ছে।’

তিনি বলেন, বাংলাদেশ হার্ডওয়্যার রফতানি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফোন, টেলিভিশন ও স্মার্ট ডিভাইস এবং এই রফতানি অত্যন্ত দ্রুত ও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অতএব আইসিটি খাত যে গার্মেন্টস শিল্পকে ধরার পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, এতে তারই প্রতিফলন ঘটছে।

জয় বলেন, যেখানে এক দশক আগেও বাংলাদেশ সব ধরনের মোবাইল ফোন আমদানি করত সেখানে এ খাতের অগ্রগতি কল্পনাও করা যায় না। তিনি বলেন, একসময় আমরা নিয়মিত প্রতি বছর তিন কোটি মোবাইল ফোন আমদানি করতাম। আর এখন বাংলাদেশে দুই কোটি মোবাইল উৎপন্ন হয়।

জয় আশা প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশেও ৫জি প্রযুক্তি চালু হবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ্, হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর রহমান।

শেয়ার করুন

পাঠকের মতামত