আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে লাশ হয়ে ফিললেন প্রবাসী

নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে লাশ হয়ে ফিললেন প্রবাসী


চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা গ্রামের চৌধুরী বাড়ির ছেলে রায়হানুল ইসলাম চৌধুরী সবুজের(২৬) বিয়ে ঠিক ছিল আগামী শনিবার। তাই দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু লাশ হয়ে ফিরতে হলো তাকে। আজ রোববার বাদ আছর জানাজা নামাজের পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ১৭ জানুয়ারী শুক্রবার নগরীতে আত্মীয়স্বজনদের নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে রাত পৌনে ৯টা থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এরপর থেকে তিনি নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে বাকলিয়া থানায় বিষয়টি লিখিতভাবে জানানো হয়। নিহত সজিব চৌধুরী বাড়ির আতাউর রহমান চৌধুরীর ৬ ছেলেমেয়ের মধ্যে সবার বড় ছিল।

এদিকে ১৮ জানুয়ারী বেলা সাড়ে ৩টায় কর্ণফূলী থানার শিকলবাহা সরওয়ার্দি জামে মসজিদের কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়না তদন্তের পর বিকালে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নিহত সজিবের চাচা পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল আলী মনজু ও তার চাচাত ভাই মাওলানা আবদুর রহিম বলেন, কয়েক দিন আগে তার আকদ সম্পন্ন হয়। বিয়ে হওয়ার কথা আগামী শনিবার। তাই দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আজ সে লাশ হয়ে ফিরলো।

এব্যপারে নিহত সজিবের বাবা কর্ণফূলী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, লাশ উদ্ধারের সময় লাশের গায়ে আঘাতের কোন দাগ ছিল না। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত