আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ



আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ নির্দেশ দেন ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। আতিকুল ইসলামের বিরুদ্ধে দু'টি অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

২৬ নম্বর ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি মুর্শিদকে এই নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনী আচরণবিধি ভঙের দায়ে আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত রোববার উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন তিনি।

আবুল কাসেমের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে ইসির নির্দেশ পেয়েছি। সারাদিন ব্যস্ত ছিলাম। তাই এখন সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

এই সিটির বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি।

ব্যবস্থা গ্রহণের নির্দেশে বলা হয়েছে, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিল করা আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এদিকে, সোমবার তাবিথ আউয়াল আবারো অভিযোগ দেন। তাতে তিনি বলেন, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ২৫ বিধি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়কালে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তফসিলভুক্ত কোনো প্রকল্প বা কাজের ঘোষণা দেয়া যায় না। অথচ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রাক্কালে ঢাকা উত্তর করপোরেশন কর্তৃপক্ষ ফিরে দেখা ২০১৯ : মশক নিয়ন্ত্রণ শীর্ষক বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রে বহুবর্ণে সচিত্র উন্নয়নমূলক ঘোষণা দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছেন। যা আচরণবিধি লঙ্ঘন।

শেয়ার করুন

পাঠকের মতামত