আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বান করে জাতিসঙ্ঘ

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর  স্থগিতের আহ্বান করে জাতিসঙ্ঘ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি

জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর

স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘ

মানবাধিকার বিষয়ক কমিশনারের অফিসের মুখপাত্র

রাভিনা শামদাসানি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করতে আমরা

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কামারুজ্জামানের বিচারকার্যে উল্লেখযোগ্যভাবে অনিয়ম

হয়েছে উল্লেখ করা এতে বলা হয়, বিচার কার্যক্রমে

স্বচ্ছতার আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। জাতিসঙ্ঘ

মানবাধিকার অফিস দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের

বিচার কার্যক্রমের স্বচ্ছতার ব্যাপারে সতর্ক করে

আসছে। বাংলাদেশ সরকারের এসব মৃতদণ্ড কার্যকর করা

উচিত হবে না। বিবৃতিতে আরো বলা হয়, ট্রাইব্যুনাল

২০১০ সালে এ পর্যন্ত ১৬টি রায় দিয়েছে। যার মধ্যে

১৪টিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা

বিরোধীদল জামায়াতে ইসলামী ও বাংলাদেশ

জাতীয়তাবাদী দলের সদস্য। তাদের সবার বিরুদ্ধে ১৯৭১

সালে মানবতাবিরোধী অপরাধ সঙ্ঘটনের অভিযোগ আনা

হয়েছে। ২০১৩ সালের তাদের একজন আব্দুল কাদের

মোল্লার দণ্ড কার্যকর করা হয়েছে। কামারুজ্জামানকে

২০১৩ সালের মে মাসে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়া হয়।

এরপর ২০১৪ সালের নভেম্বর মাসে আপিলের রায়েও তার

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। গত ৫ মার্চ আপিলের রায়ের

ব্যাপারে তিনি স্বাধীন রিভিউ চেয়ে সুপ্রিম কোর্টের

আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আবেদনের মেরিটের

ওপর শুনানি ছাড়াই সংক্ষিপ্তভাবে তা খারিজ করে

দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ অনুমোদিত নাগরিক ও

রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির

ব্যাখ্যাদাতা জাতিসঙ্ঘের মানবাধিকার কমিটি জোর

দিয়ে বলছে, মৃত্যুদণ্ডের বিধান আছে এমন বিচারের

ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবং অস্বচ্ছ বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া জীবনের

অধিকারের লঙ্ঘন। বিবৃতি বলা হয়, যেসব ক্ষেত্রে

পরিপূর্ণ স্বচ্ছতা রক্ষা করে আন্তর্জাতিক মানদণ্ড বজায়

রেখে বিচার করা হয়, সেক্ষেত্রেও জাতিসঙ্ঘ মৃত্যুদণ্ডের

বিরোধী। আমরা মৃত্যুদণ্ড স্থগিত করতে এবং অমানবিক

শাস্তি বাতিলকারী রাষ্ট্রের কাতারে যোগ দিতে

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

পাঠকের মতামত