আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মির্জা ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক

মির্জা ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক


ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। প্রচার-প্রচারণার শেষ মহুর্তে এসে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ছোটছেন নগরের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। এই ব্যস্ততার মাঝেই মঙ্গলবার বিএনপি মহাসচিবের সাথে দেখা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলামের সাথে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেখা হওয়ার পর মির্জা ফখরুলের সাথে কুশল বিনিময় করে তার কাছে ভোট ও দোয়া চান আতিক।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যান মির্জা ফখরুল।

এদিকে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে জাতীয় প্রেস ক্লাবে আসেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত প্রমূখ।

অনুষ্ঠান শেষে আতিকুল ইসলাম প্রেস ক্লাবের ভেতরে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রেস ক্লাব লাউঞ্জে চা খেতে বসেন। আর ঠিক সেই সময়ে দেখা হয় দু’জনের। দেখা হতেই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নৌকায় ভোট চেয়ে বিএনপি মহাসচিবকে বলেন, ‘আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার কাছে ভোট চাই।’

জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার নই। আমার ভোট হল ঠাকুরগাঁওয়ে, নির্বাচনী এলাকায়।’ তবে তিনি সব প্রার্থীর জন্য দোয়া করতে পারেন উল্লেখ করে বলেন, ‘আমি প্রার্থনা করি- যাতে দু’টি সিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়। কোনো রকমের কারচুপি যাতে না হয়, সেই দোয়াই আমি করি।’

জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করা দল। আমরা বিশ্বাস করি, ভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

এ সময় বিএনপির অন্যান্য নেতার সাথে হাত মেলান ও ভোট চান আতিক।

শেয়ার করুন

পাঠকের মতামত