আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

তারিখ পরিবর্তন ও ছুটি থাকায় ভোটার কম: আ.লীগ

তারিখ পরিবর্তন ও ছুটি থাকায় ভোটার কম: আ.লীগ


নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করে নির্বাচনী ব্যবস্থাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আমির হোসেন আমু।নির্বাচন ভোটার উপস্থিতি কম হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার দাবি, নির্বাচনের তারিখ পেছানো এবং শনিবার ছুটির দিন হওয়ায় ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না। 

নির্বাচন শেষে বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আফজাল হোমেন, আবু আহমেদ মান্নাফী, হুমায়ুন কবির, শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।

বিএনপির নানা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘সব নির্বাচন নিয়েই তারা এরকম অভিযোগ করে। কেন্দ্রে তাদের এজেন্ট ছিল এবং তাদের পক্ষে ভোটও পড়েছে। তবে বিএনপি বলেছিল তারা নাকি ভোট রক্ষা করবে। কিন্তু আজ তাদেরকে তেমনভাবে দেখা যায়নি। পরাজয় নিশ্চিত জেনে তারা আত্মগোপন করেছে।’

নির্বাচনে ৩০ ভাগের মতো ভোট পড়তে পারে ধারণা করে আমু বলেন, ‘ভোটের তারিখ পরিবর্তন এবং ছুটি থাকায় অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। এছাড়া পরিবহন সমস্যার কারণে অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি। সেজন্য ভোটার উপস্থিতি কম ছিল।’ নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত