আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঢাকার দুই সিটিতেই এগিয়ে আ.লীগ প্রার্থীরা

ঢাকার দুই সিটিতেই এগিয়ে আ.লীগ প্রার্থীরা


কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট। মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এখন চলছে ভোট গণনা ও ফল ঘোষণা।

এই নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয় নির্ধারণ হবে মূলত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে। এখন পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে ঢাকা দক্ষিণে ১১৫০ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নুর তাপস পেয়েছেন ৩,৬৫,০৩২ ভোট, ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক পেয়েছেন ১,৯৭,৭৭৫ ভোট।

এ ছাড়া এই সিটিতে জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন ৪৭৭২, হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলনের প্রার্থী আবদুর রহমান পেয়েছেন ২২,৫৭৬ ভোট, মাছ প্রতীকে আবদুস ছামাদ সুজন ১০,৮৭৬ ভোট, ডাব প্রতীকে আক্তারুজ্জামান আয়াতুল্লা পেয়েছেন ২,০৬০ ভোট, বাহরাম সুলতান বাহার আম প্রতীকে পেয়েছেন ২,৭০০ ভোট।

অন্যদিকে ঢাকা উত্তরের এখন পর্যন্ত ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৭৩৯ কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২,৩৫,২৩৪ ভোট এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৬৩,৩৫৫ ভোট।

ঢাকা উত্তর সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৩১৮টি।
দক্ষিণ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ওয়ার্ড ২৫। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি।

ভোটে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শুরু থেকেই বিএনপি নানা অভিযোগ করে আসছে। কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি, এজেন্ট ঢুকতে না দেওয়া, অন্যের ভোট জোর করে দেওয়ার অভিযোগ করে ১৯৮টি কেন্দ্রে ভোট স্থগিত চেয়েছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এবং যুগ্মসচিব বরাবর এক চিঠিতে এই আহ্বান জানায় বিএনপি।

অন্যদিকে সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে ৩২টি অভিযোগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। শনিবার দুপুর সোয়া ১টায় অভিযোগ নিয়ে আসেন তাবিথের প্রতিনিধি জুলহাস।

শেয়ার করুন

পাঠকের মতামত