আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

কারাগারে খালেদার ২ বছরপূর্তির দিনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কারাগারে খালেদার ২ বছরপূর্তির দিনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছরপূর্তির হবে আগামী শনিবার (০৮) ফেব্রুয়ারি। এই দিনে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের এক যৌথসভা শেষে দলটির মহাসচিব এ সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার রোগমুক্তির ও সুস্বাস্থ্য কামনায় দাবিতে আগামী শুক্রবার (৭ফেব্রুয়ারি) বাদ জুম্মা দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করা হবে। শনিবার চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছরপূর্তির দিনে বেলা ২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও পালন করা হবে।

এ ছাড়াও খালেদা জিয়ার কারাবাসের দুইবছর উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পোস্টার ও লিফলেট প্রকাশ করবে বলেও জানান দলটির মহাসচিব। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়াকে সরকার দুই বছর সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রেখেছে সরকার। অসুস্থ অবস্থায় কারাগারে রেখে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের কোনো অবনতি হরে বর্তমান সরকারকে সব দায় নিতে হবে।

উল্লেখ্য, দুর্নীতির মামলার একটি রায়ে গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

শেয়ার করুন

পাঠকের মতামত