আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশের অর্থনীতির অবস্থা খারাপ: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতির অবস্থা খারাপ: অর্থমন্ত্রী

এই মুহূর্তে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলছে। কমেছে দেশেরই আমদানি-রপ্তানি। এই পরিস্থিতিতে ভালো করা খুব কঠিন। আমাদের দেশের অর্থনীতিরও খারাপ সময় যাচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজারদের বার্ষিক কনফারেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও কাজী আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিডিবিএলের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন এবং পরিচালক কাজী তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে যে চ্যালেঞ্জগুলো সামনে আসবে সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করার পরামর্শ দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, একটি ব্যাংকের সব মানুষ খারাপ নয়। দুই একজন খারাপ। সর্বোচ্চ পর্যায় বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শাস্তি আসার আগেই নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান করে নিন। খারাপ কর্মকর্তাদের জন্য যখন ঋণ ক্ষতিগ্রস্ত হয় তখন পুরো ব্যাংককেই এর ভুক্তভোগী হতে হয়। আর আমাকে আপনাদের জন্য সংসদে গালি শুনতে হয়।

তিনি বলেন, শিল্প খাতে অবদান রাখার জন্য আপনাদের এই ব্যাংকটির সৃষ্টি। শিল্পের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধ। ব্যাংকের ব্যবস্থাপনা, মালিকানা ও দেখাশোনাসহ সবকিছুর দায়িত্ব আপনাদের।

সবার অবদানের ওপর ভিত্তি করেই আমরা ২০৪১ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের মধ্যে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা ৩৯তম স্থানে অবস্থান করছি। ২০২৭ সালের মধ্যে ২৪তম স্থানে পৌঁছাব। সবাইকে সাথে নিয়ে আমরা উন্নত দেশে পরিণত হতে চাই, যোগ করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বিতরণকৃত ঋণ যেন খেলাপিতে পরিণত না হয় সেজন্য গুণগত ঋণ বিতরণ করুন। বর্তমানে বিডিবিএলের খেলাপি ঋণের পরিমাণ ৩৮ শতাংশ, যা মোটেও কাম্য নয়। আগামী বছরে ২০ শতাংশের নীচে নামিয়ে আনার চেষ্টা করবেন। এই মুহূর্তে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি খুবই কম। তবে এপ্রিল মাসে সকল প্রকার ঋণে সুদহার ৯ শতাংশে নেমে আসলে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি বাড়বে বলে জানান গভর্নর।

শেয়ার করুন

পাঠকের মতামত