আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

গত বছর বাংলাদেশে অগ্নিকাণ্ডে ১৮৫ জনের মৃত্যু, আহত ৫৮৬

গত বছর বাংলাদেশে অগ্নিকাণ্ডে ১৮৫ জনের মৃত্যু, আহত ৫৮৬


গত বছর দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮৫ জনের মৃত্যু ও ৫৮৬ জন আহত হয়েছেন। আর এতে সম্পদহানি হয়েছে ৩৩০ কোটি ৪১ লাখ ২৮ হাজার ৭৪৪ টাকার।

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে।

আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-ইফসি-২০২০’ সম্পর্কে গণমাধ্যমকে জানানোর জন্য ইসাব এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ইসাব সভাপতি মো: মোতাহার হোসেন খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে, ২০১৯ সালে দেশে ছোট বড় মিলিয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে মোট ২৪ হাজার ৭৪টি।’

তিনি বলেন, ‘এসময়কালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮৫ জনের, আর আহত হয়েছেন ৫৮৬ জন। সম্পদহানি হয়েছে ৩৩০ কোটি ৪১ লাখ ২৮ হাজার ৭৪৪ টাকার। মানবসম্পদ ও অর্থসম্পদের এই বিশাল ক্ষতি অপূরণীয়।’

ইসাব সভাপতি বলেন, ক্রেতাদের চাপে তৈরি পোশাক শিল্পে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করলেও এর ব্যবস্থাপনায় আরো দক্ষ হওয়া জরুরি। এছাড়া অন্যান্য শিল্প কারখানা সুউচ্চ ভবন থেকে শুরু করে বাসাবাড়িসহ সর্বত্রই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, দেশে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সামজিক সচেতনতা সৃষ্টির জন্য ইসাব ৭ম বারের মতো তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-ইফসি-২০২০ আয়োজন করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি: জেনারেল মো: সাজ্জাদ হোসাইন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

তিন দিনব্যাপী মেলার ৭ম আসরে বরাবরের মতো কো-পার্টনার থাকছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, ইউএই, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ ২৫টি দেশের বিভিন্ন ব্রান্ডের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি সরঞ্জাম পণ্য প্রদর্শন করা হবে। এক্সপোতে মোট স্টল থাকবে ৭৫টি।

এবারে প্রদর্শনীতির পাশাপাশি চারটি বিশেষ সেমিনার থাকবে। মেলার প্রথম দিন বেলা ২টায় অনুষ্ঠিত হবে অগ্নি-নির্বাপনের বিশেষ মহড়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, এবার মেলার ‘ইসাব সেফটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হবে। বাণিজ্যিক, শিল্প ও আবাসিকএই তিনটি ক্যাটাগরীতে মোট ৯ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সচেতনতা তৈরির লক্ষ্যে হাতে নেয়া এ কার্যক্রমের পুরস্কার মেলার দ্বিতীয় দিন রাত ৮টায় নির্বাচিতদের হাতে তুলে দেয়া হবে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি: জেনারেল মো: সাজ্জাদ হোসাইন ও র‌্যাব মহাপরিচালক ড. বেনজির আহমেদ।

মোতাহার হোসেন খান জানান, ২০১৯ সালের এক্সপোতে দর্শনার্থীদের সংখ্যা ছিল ৮ হাজার। এই ধারাবাহিকতায় এবারের এক্সপোতে আমরা ১০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছি। দর্শনার্থীরা নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো ধরণের ফি ছাড়াই প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে আমরা অগ্নি নিরাপত্তা বিষয়ে সামাজিক সচেতনতা তৈরির প্রচেষ্টা করছি যা আগামী দিনে অব্যহত থাকবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি: জেনারেল মো: সাজ্জাদ হোসাইন, ইসাব মহাসচিব মোহাম্মদ মাহমুদ, ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-ইফসি-২০২০’র কনভেনর জাকির উদ্দিন আহমেদ, কো-কনভেনর মাহমুদ-ই-খোদা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত