আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নামাজি যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না ইজিবাইক চালক ইমন

নামাজি যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না ইজিবাইক চালক ইমন

যাদের সামর্থ্য নেই তাদের কাছ থেকে ভাড়া নেন না ইজিবাইক চালক (টমটম) মো. ইবাদুর রহমান ইমন। বিশেষ করে অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়া গন্তব্যে পৌঁছে দেন তিনি।

এদের পাশাপাশি প্রতি শুক্রবার নামাজি যাত্রীদের ফ্রি গন্তব্যে নিয়ে যান। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি সেবা দেন ইজিবাইক চালক ইমন।

তিন মাস ধরে ফ্রিতে এ সেবা দিয়ে আসছেন তিনি। বিষয়টি যাত্রীদের জানানোর জন্য দুদিন আগে ইজিবাইকের সামনে একটা স্টিকার লাগিয়ে দিয়েছেন তিনি। তখনই বিষয়টি নজরে আসে সবার।

ইমনের ইজিবাইকের সামনে সাদা কাগজে লেখা- ‘অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি সার্ভিস। প্রতি শুক্রবার নামাজি মুসল্লিদের জন্য ফ্রি সার্ভিস।’

ইজিবাইক চালক ইমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকায়। অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সেবায় এগিয়ে আসার বিষয়ে ইমনের সঙ্গে জাগো নিউজের এই প্রতিবেদকের কথা হয়।

ইবাদুর রহমান ইমন বলেন, ২০১৮ সালে আমার মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারিনি। আমার বাবা ঠেলাগাড়ি চালান। ছোটবেলা থেকে অভাব-অনটনে বড় হয়েছি। গরিবের দুঃখ-কষ্ট আমি বুঝি। অনেক কিছু করার স্বপ্ন ছিল আমার। কিন্তু সে অনুযায়ী সামর্থ্য নেই। যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে অসহায় মানুষের সেবা করতে মূলত আমার এ উদ্যোগ। যদি অসহায় কোনো মানুষ আমাকে দিয়ে সেবা পান তবেই কষ্ট সার্থক।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন ইমন। অর্থের অভাবে আর লেখাপড়া করতে পারেননি তিনি। পরে ট্রাক চালকের সহযোগী হিসেবে ছিলেন বেশ কিছুদিন। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক চালকের সহযোগী হতে পারেননি ইমন।



তিন মাস আগে ঠেলাগাড়ি চালক বাবা এবং দাদির কাছ থেকে কিছু টাকা নেন ইমন। এর সঙ্গে নিজের জমানো কিছু টাকা মিলিয়ে ৯১ হাজার টাকায় ইজিবাইক কেনেন। প্রথম দিন থেকে অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়াই পৌর এলাকার বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে শুরু করেন তিনি। পাশাপাশি প্রতি শুক্রবার নামাজিদের ফ্রি সার্ভিস দেন ইমন।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত, দুপুর ২টা থেকে বিকেল ৪টা চলে ইমনের ফ্রি সার্ভিস। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত দুপুরের খাবারের সময় এ সার্ভিস বন্ধ রাখেন তিনি। বিকেল ৪টা থেকে রুটি-রুজির জন্য গাড়ি চালান ইমন।

ইমন বলেন, সারাদিন ভাড়া তুললে ৮০০-৯০০ টাকা আয় হতো। কিন্তু আমি নিজের জন্য আয় করি বিকেল ৪টা থেকে রাত ১০-১১টা পর্যন্ত। এ সময়ে ৩০০-৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়ে নিজে চলি এবং সংসার চালাই।

ছেলের এমন কাজে অনেক খুশি ইমনের বাবা বাবলা মিয়া (৪৩)। ছেলেকে এ কাজে উৎসাহ দেন তিনি। এ নিয়ে অনেক সন্তুষ্ট বাবা-ছেলে।

ইমনের বাবা বাবলা মিয়া বলেন, আমাদের বাপ-বেটার সংসার। নিজে ঠেলাগাড়ি চালাই, ছেলে দিনে ফ্রি সার্ভিস দেয় আর রাতে আয় করে। এ আয় দিয়ে ভালোভাবেই চলে সংসার। আমাদের চাওয়া-পাওয়ার নেই। এভাবে চলতে পারলেই শুকরিয়া।

ইমন বলেন, আমার বাবা আমাকে উৎসাহ দেন। সংসারে অভাব আছে তাই বলে মানবসেবা বন্ধ থাকবে না। বাবা বলেছেন কিছুদিন পর আরেকটা গাড়ি কিনলে আর অভাব থাকবে না। তবে আমরা এখন যেমন আছি অনেক ভালো আছি। বাবা আর আমার সংসার। মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে করেননি। এখন বাবাই আমার মা-বাবা।

কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র) রমুজ মিয়া বলেন, কয়েক মাস ধরে ফ্রি সার্ভিস দিচ্ছেন ইজিবাইক চালক ইমন। একজন ইজিবাইক চালকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার। তার কাছ থেকে আমাদের শেখার আছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসলে বড় লোক হওয়া লাগে না। উদার মন মানসিকতা থাকলেই মানুষের সেবা করা যায়। ছেলেটির জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

শেয়ার করুন

পাঠকের মতামত