আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশ থেকে স্মার্টফোন রপ্তানি হবে যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ থেকে স্মার্টফোন রপ্তানি হবে যুক্তরাষ্ট্রে

দেশি প্রতিষ্ঠান ওয়ালটন ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগের স্মার্টফোন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি শুরু করতে চলেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি গ্যাজেট বিদেশে রপ্তানি হবে।

ওয়ালটনের গাজীপুরের প্ল্যান্টে তৈরি স্মার্টফোনের প্রথম চালানটি যাবে মার্চের ১ তারিখ। মাইলফলক হিসেবে দিনটি উদযাপন করবে কোম্পানিটি।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এসএম মঞ্জুরুল আলম বলেন, সেদিন গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রি লি.-এ স্মার্টফোন রপ্তানির এই অর্জন উদযাপন করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য ব্র্যান্ডকে স্মার্টফোন সরবরাহ করবে ওয়ালটন। ওই স্মার্টফোনগুলোর লেবেলে “মেড ইন বাংলাদেশ” কথাটি লেখা থাকবে। প্রতিষ্ঠানটির জন্য চুক্তিভিত্তিতে স্মার্টফোন তৈরি করে দেবে ওয়ালটন, যেমনটা সচরাচর গার্মেন্টস সেক্টরে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করেনি ওয়ালটন কর্তৃপক্ষ।

মঞ্জুরুল আলম আরও বলেন, বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানির স্বপ্ন সত্য হতে চলেছে। স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনের উঁচু মান ও এডভান্স ফিচার দেখ বিদেশি ক্রেতারা আকৃষ্ট হয়েছেন।

ওয়ালটন এখন ইউরোপ অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বে স্মার্টফোনের বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজারে মেড ইন বাংলাদেশ লেবেল সম্বলিত ইলেক্ট্রনিকস ও আইসিটি পণ্য বিক্রির জন্য গত বছর অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছিল ওয়ালটন। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রায় ৩৫টি দেশে ইলেক্ট্রনিক যন্ত্রপাতি রপ্তানি করছে ওয়ালটন।

শেয়ার করুন

পাঠকের মতামত