আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

শিশু বিকাশের সহায়ক পরিবেশ তালিকায় বাংলাদেশ ১৪৩ তম

শিশু বিকাশের সহায়ক পরিবেশ তালিকায় বাংলাদেশ ১৪৩ তম


পরিবেশের অবক্ষয়, জলবায়ু পরিবর্তন ও শোষণমূলক বাজার ব্যবস্থার কারণে বিশ্বের প্রত্যেকটি দেশ শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও ল্যাঞ্চেট কমিশনের যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা, পুষ্টি ও শিশু মৃত্যুহারের মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করে প্রতিবেদনে ১৮০ দেশের ক্রম তৈরি করা হয়েছে।

শিশু বিকাশের সহায়ক পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪৩, পাকিস্তান ১৪০ ও ভারত ১৩১ তম অবস্থানে রয়েছে। তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ে, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স ও আয়ারল্যান্ড।  একেবারে নিচের দিক থেকে শীর্ষে অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, সোমালিয়া, নাইজার ও মালি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে টিকে থাকা, পুষ্টি ও শিক্ষাক্ষেত্রে নাটকীয় উন্নয়ন ঘটলেও ‘আজ শিশুরা অনিশ্চিত ভবিষ্যতের মুখে। প্রত্যেকটি শিশুর ‘অস্তিত্ব হুমকির মুখে’।

এতে বলা হয়েছে, ‘২০১৫ সালে বিশ্বের দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় একমত হয়েছিল। প্রায় পাঁচ বছর পর লক্ষ্যমাত্রা অর্জনে কিছু দেশ অনেক বেশি উন্নয়ন করেছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়, অভিবাসী জনগোষ্ঠী, সংঘাত, ব্যাপক বৈষম্য এবং দানবীয় বাণিজ্য চর্চা  প্রত্যেকটি দেশে শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছে।’

দানবীয় বাণিজ্য চর্চার মধ্যে রয়েছে শিশুদের আকৃষ্টকারী ফাস্ট ফুড ও চিনিজাত পানীয়ের বাজারজাত। এগুলো শিশু স্থূলতার হার ১১ গুণ বাড়িয়েছে। এই হিসেবে ১৯৭৫ সালে যেখানে স্থূল শিশুর সংখ্যা ছিল এক কোটি ১০ লাখ সেখানে ২০১৬ সালে এটি ১২ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত