আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

চাঁদাবাজির দায়ে ঢাবির ২ শিক্ষার্থী আটক

চাঁদাবাজির দায়ে ঢাবির ২ শিক্ষার্থী আটক


চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার ভোরে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে।

আটককৃতদের একজন হলেন- অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন (২১)। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। অপরজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমদ শান্ত (২০)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।

দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

জানা যায়, হাইকোর্টের পাশে পানির পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চাঁদা দাবি করে আল আমিন ও শান্ত। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকের চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। এসময় তাদের হাতে কোন নগদ টাকা না থাকলেও বিকাশ থেকে পিন নম্বর নিয়ে সব টাকা ছিনিয়ে নেয় ওই দুই শিক্ষার্থী।

পরবর্তীতে ট্রাকের একজন কৌশলে পাশে অবস্থানরত পুলিশকে জানালে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় ওই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নেয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘চাঁদাবাজি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ট্রাক কর্তৃপক্ষ সোহেল রানা বাদী হয়ে তাদের নামে মামলা করেন। মামলার নম্বর হলো ৩৩।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘যেহেতু শাহবাগ থানার পুলিশ হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করেছে। তাই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

শেয়ার করুন

পাঠকের মতামত