আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মোদিবিরোধী বিক্ষোভে উত্তাল ঢাকা

মোদিবিরোধী বিক্ষোভে উত্তাল ঢাকা

দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। শুক্রবার বাদ জুমা মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা। এতে যোগ দেন বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন বক্তারা। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাওয়ের ঘোষণা দেন ইসলামি দলের নেতারা।

নরেন্দ্র মোদিকে ‘খুনি’ আখ্যা দিয়ে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘মোদি একজন খুনি। ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে। যে সময়ে বাংলাদেশে সম্প্রীতি বিরাজ করছে, সেই সময় দেশে কোনোভাবে খুনি মোদিকে ঢুকতে দেয়া হবে না।’

কাসেমী বলেন, ‘দিল্লিতে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর হত্যা, নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু তাই নয়, মসজিদ আল্লাহর ঘর, ভারতে মসজিদে হামলা হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে।’

হেফাজতে ইসলামের এই নেতা বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা বন্ধ করা হোক। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থাসমূহ এ হত্যার বিরুদ্ধে সোচ্চার হোক। বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমাদের দেশ শান্তির দেশ। এ দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ মুসলিম, অমুসলিমরা সবাই একসঙ্গে বসবাস করছে। আমরা অমুসলিমদের ওপর কখনো আক্রমণ করি না।’

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এ সময় তারা নরেন্দ্র মোদি, বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনী বায়তুল মোকাররম, পল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে গত কয়েক দিন ধরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলছে আন্দোলন। সরকারবিরোধী এই আন্দোলন চলাকালে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই মুসলিম।

শেয়ার করুন

পাঠকের মতামত