আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতেই পারে। কিন্তু আজ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। রবিবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে কারণেই তারা আন্দোলন করলেও জনগণকে পাচ্ছে না। খালেদা জিয়া আদালতের একটি রায়ে কারাগারে রয়েছেন। তাকে জামিন দেওয়া হবে কি হবে না সেটি আদালত বিবেচনা করবে।

মন্ত্রী পুলিশ বিভাগ নিয়ে বলেন, পুলিশও এদেশের একজন মানুষ। সেও ভুল করতেই পারে। সে ভুল করলে আইনানুযায়ী তার বিচার হবে। তবে দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়।

জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে আগে যে মাদক নিয়ন্ত্রণ বিভাগ ছিল, সেটা গুটি কয়েক জনবল নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলতো। কিন্তু বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণ বিভাগকে জনবলসহ পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ইতিমধ্যে এই বিভাগ সফলতার সাথে সক্রিয় ভূমিকা পালন করছে। মাদকাসক্ত ঐশির মতো আর যেন কেউ বাবা মাকে হত্যা করতে না পারে সেজন্য দিন রাত কাজ করছে পুলিশসহ প্রশাসনের সকল বিভাগ।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক মো: আতাউল গনি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি এম এ হালিম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. এম এ বাশার।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি মেহেরপুর সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরে বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত