আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা সন্দেহে ঢাকায় ৬ জন হাসপাতালে

করোনা সন্দেহে ঢাকায় ৬ জন হাসপাতালে

করোনা ভাইরাস (কভিড-১৯) সন্দেহে গত ২৪ ঘণ্টায় ঢাকায় দু’টি হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন বলে সূত্র জানিয়েছে। তিন দিন আগে একজন চীনা নাগরিকও করোনা সন্দেহে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।

২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৬ জন হাসপাতালে ভর্তি প্রসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিদিনই তো রোগী ভর্তি হয়। নমুনা পরীক্ষার পর করোনা না পেলে তারা চলে যান। চীনা নাগরিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হয়ত তিনি নমুনা পরীক্ষা শেষে চলে গেছেন। তিন দিন আগে করোনা সন্দেহে কুয়েত মৈত্রী হাসপাতালে ইরান ফেরত একজন পিএইচডি হোল্ডার ভর্তি হয়েছেন বলে বিমান বন্দর সূত্র জানিয়েছে। তবে ভর্তি রোগী সম্পর্কে আইইডিসিআর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গতকাল করোনা ভাইরাসের নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাসের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি হচ্ছে। তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেরও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এতো তাপমাত্রা নেই। গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে থাকা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। তিনি কোলাকুলি, হ্যান্ডশেক পরিহার করতে অনুরোধ করেন। ডা. ফ্লোরা আরো জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে আক্রান্ত দেশগুলোতে এখন পর্যন্ত ৮৭ হাজার ১৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নতুন রোগী আছেন ১ হাজার ৭৩৯ জন। এ রোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের বরাত দিয়ে ডা. ফ্লোরা বলেন, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯ হাজার ১৬৯ জন। চীনে ২ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে অন্যান্য দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৬ জন।

করোনা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ফ্লোরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা সবসময় সতর্ক রয়েছি। দেশের বাইরে থেকে আসা সব নাগরিককে এয়ারপোর্ট ও বন্দরে স্ক্রিনিং করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সব কর্মী একই নির্দেশে কাজ করছেন। এখন পর্যন্ত ৯৬ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। বিমান, নৌ ও স্থল বন্দর এবং একটি ট্রেনে মোট ৪ লাখ ১৪ হাজার ৮২১ জনের স্ক্রিনিং করানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত